Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

IndonesiaSchoolCollapse : ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ল আবাসিক স্কুল; মৃত এক, চলছে উদ্ধারকাজ

IndonesiaSchoolCollapse (symbolic picture)
IndonesiaSchoolCollapse (symbolic picture)

 

জাকার্তা, ৩০ সেপ্টেম্বর : ইন্দোনেশিয়ায় আবাসিক স্কুল ভেঙে ধ্বংসস্তূপে আটকে পড়েছে অন্তত ৬৫ পড়ুয়া। সোমবার বিকেলে ঘটেছে দুর্ঘটনাটি। ইতিমধ্যেই ঘটনায় এক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার প্রশাসনের এক আধিকারিক। পূর্ব জাভার আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে সোমবার বিকেলে চলছিল প্রার্থনা। তাতে অংশ নিয়েছিল একশোরও বেশি পড়ুয়া। আচমকাই ভেঙে পড়ে পুরোনো স্কুলবাড়ি। মঙ্গলবার সকালে আট পড়ুয়াকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। যারা আটকে পড়েছে তারা সপ্তম থেকে একাদশ শ্রেণির ছাত্র। তাদের বয়স ১২ থেকে ১৭ বছর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।পূর্ব জাভা পুলিশের মুখপাত্র জুলস আব্রাহাম জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েক জন পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সোমবার বিকেলে আবাসিক স্কুলের চারতলা একটি ভবনে প্রার্থনা চলছিল। সেখানে শতাধিক পড়ুয়া হাজির ছিল। আচমকাই গোটা ভবনটি হুড়মু়ড়িয়ে ভেঙে পড়ে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

You might also like!