Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

ভারত নিজস্ব উদ্দেশ্য ও নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, রাষ্ট্রপুঞ্জ দিবসে বার্তা জয়শঙ্করের

S Jayshankar on united nations day
S Jayshankar on united nations day

 

নয়াদিল্লি, ২৪ অক্টোবর : ভারত সর্বদা গ্লোবাল সাউথের পাশে দাঁড়াবে ও রাষ্ট্রপুঞ্জের কার্যকারিতা জোরদার করার চেষ্টা করবে। জানালেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার রাষ্ট্রপুঞ্জ দিবস উপলক্ষ্যে এস জয়শঙ্কর জানান, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ভারতের চলমান মেয়াদ সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় সংলাপ ও কূটনীতি প্রচারে আমাদের নীতিগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়েছে। ডঃ এস জয়শঙ্কর আরও জানান, সংস্কারকৃত বহুপাক্ষিকতা, আইনের শাসন এবং একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি রাষ্ট্রপুঞ্জের অব্যাহত প্রাসঙ্গিকতা নিশ্চিত করার লক্ষ্যে। তিনি জানান, রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ভারত নিজস্ব উদ্দেশ্য ও নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী যোগ করেছেন, সনদের লক্ষ্য বাস্তবায়নে ভারতের অবদান এই প্রতিশ্রুতির প্রতিফলন।

You might also like!