Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার দাবি জানালেন মন্ত্রী, কারণ!

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার দাবি জানালেন মন্ত্রী, কারণ!
রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ করে দেওয়ার দাবি জানালেন মন্ত্রী, কারণ!

 

বর্তমানে ইন্টারনেটের ব্যবহার সর্বত্র। যে কোনও ধরনের প্রয়োজনে মোবাইল বা কম্পিউটারে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। সারাদিন কাজকর্মের শেষে রাতে বাড়ি ফিরে অনেকেই দীর্ঘক্ষণ নিজের স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন। এহেন পরিস্থিতিতে রাতে ইন্টারনেট ব্যবহারের বিপক্ষে সওয়াল করলেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। মোজাম্মেলের দাবি, “পড়াশুনো সহ অন্যান্য কাজ বন্ধ রেখে আমরা যেভাবে সারাদিন মোবাইলের ওপর মনোনিবেশ করি, তাতে জাতির ভবিষ্যত নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। আমার মনে হয়, এমন চললে জাতি ভবিষ্যতে মেধা শূন্য হবে। সরকারের উচিত রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা। যাঁদের কর্মক্ষেত্রে বিদেশের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, অথবা ব্যবসা সংক্রান্ত প্রয়োজন রয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা যেতে পারে।” শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোজাম্মেল, সেখানেই তিনি নিজের এই মতামতের কথা জানিয়েছে।

You might also like!