Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

Powerfull earthquake felt in Papua : পাপুয়া নিউ গিনিতে ৭.৬ তীব্রতার ভয়াবহ ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

Powerfull earthquake felt in Papua
Powerfull earthquake felt in Papua

 

পোর্ট মোরসবি, ১১ সেপ্টেম্বর : ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম প্রশান্তমহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে কাইনানতু শহরে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে গোরোকা, লায়ে এবং মাদাং শহরে। কম্পনের উৎসস্থলের খুব কাছাকাছি থাকায় এই শহরগুলিতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে বলে জানা গিয়েছে।

কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সকলকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাদাং শহরের এক বাসিন্দা বিভি আপোকোরে বলেন, “প্রবল একটা ঝাঁকুনি অনুভব করলাম। তার পর ঘরবাড়ি সব খেলনার মতো দুলছিল।” কী পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।


You might also like!