Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

টোকিও-তে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত মোদী ও কিশিদা

Narendra Modi at Japan
Narendra Modi at Japan

 

টোকিও, ২৭ সেপ্টেম্বর : জাপানের রাজধানী টোকিও-তে সে দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে টোকিও-তে জাপানি প্রতিপক্ষ ফুমিও কিশিদার সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুশল বিনিময় করার পর উভয়ে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "আজ আমরা দুঃখের সময়ে মিলিত হচ্ছি। শেষবার আমি যখন এসেছিলাম তখন আমি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দীর্ঘ কথোপকথন করেছি। ভারত শিনজো আবেকে মিস করছে এবং তাঁকে ও জাপানকে স্মরণ করছে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, "আমি বিশ্বাস করি, আপনার (ফুমিও কিশিদা) নেতৃত্বে ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে এবং নতুন উচ্চতায় পৌঁছে যাবে। আমরা বিশ্বের সমস্যা সমাধানে উপযুক্ত ভূমিকা পালন করতে সক্ষম হব।"


You might also like!