Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

Istanbul bombing : ইস্তানবুলে বোমা বিস্ফোরণে অভিযুক্ত গ্রেফতার, পিকেকে-কে দায়ী করলেন মন্ত্রী

Istambul Blust
Istambul Blust

 

ইস্তানবুল, ১৪ নভেম্বর : তুরস্কের রাজধানী ইস্তানবুলে আত্মঘাতী বিস্ফোরণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার এমনটাই জানিয়েছেন তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান সোয়লু। মন্ত্রী এই বিস্ফোরণের জন্য দায়ী করেছেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-কে (পিকেকে)। রবিবার বিকেলে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল তুরস্কের রাজধানী ইস্তানবুল। ব্যস্ত শহরের রাজপথে আচমকাই বিস্ফোরণ ঘটে। ৬ জনের মৃত্যু হয়েছে সেই হামলায়। আহত হয়েছেন অন্তত ৫৪ জন।

এর আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছিলেন, এই হামলার নেপথ্যে "একজন মহিলা" দায়ী। আর সোমবার তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, ইস্তানবুলে আত্মঘাতী বিস্ফোরণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই হামলার নেপথ্যে দায়ী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। প্রসঙ্গত, বিস্ফোরণের সময় ইস্তানবুলের রাস্তা বেশ জনবহুল ছিল। অনেকেই রাস্তায় বেরিয়েছিলেন। মৃদু চালে রাস্তায় হাঁটছিলেন তাঁরা। হঠাৎ দূরে দেখা যায় বিশাল আগুনের গোলা। সেই সঙ্গে বিস্ফোরণের তীব্র আওয়াজ।


You might also like!