Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

পাকিস্তান উপনির্বাচনে বিপুল জয় পেল প্রাক্তন প্রধানমন্ত্রীর দল

Imran Khan
Imran Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের এপ্রিল মাসে গদিচ্যুত হন ইমরান খান। তার পর থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছিল পিটিআই। শাহবাজ সরকারকে সরাতে উঠেপড়ে লাগেন ইমরান-অনুগামীরা। দেশের বিভিন্ন প্রান্তে সভা-সমাবেশ করে পিটিআই। তার পর এই উপনির্বাচনে অধিকাংশ আসনে ইমরানের দল ঘুরে দাড়াতে সফল হল।  

রবিবার ন্যাশনাল অ্যাসেম্বলির আট আসনের মধ্যে ছ’আসনেই জয়ী হয়েছে ইমরানের দল। যার মধ্যে সাতটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিল পিটিআই। অন্য দিকে, পঞ্জাব অ্যাসেম্বলির তিন আসনের উপনির্বাচনে দু’টিতেই জয় পেয়েছে পিটিআই। যার ফলে ধাক্কা পেয়েছে সে দেশের ক্ষমতাসীন জোট।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ়) বা পিএমএলএন শুধু মাত্র শেখুপুরা উপনির্বাচনে জয়ের মুখ দেখেছে। করাচি ও মুলতানের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবশ্য হেরেছে ইমরানের দল। ওই দুই কেন্দ্রে জিতেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।


You might also like!