Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

চিরবিদায় বন্ধু! ভারাক্রান্ত মনে শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিলেন মোদী

Narendra Modi at Japan
Narendra Modi at Japan

 

নয়াদিল্লি ও টোকিও, ২৭ সেপ্টেম্বর : আততায়ীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে-কে চোখের জলে বিদায় জানালেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। ভারাক্রান্ত মনে শিনজোর শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন 'বন্ধু' মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ভোরেই জাপানের রাজধানী টোকিও-তে পৌঁছন। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই, শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রসঙ্গত, গত জুলাইয়ে নির্বাচনী প্রচার চালানোর সময় এক আততায়ীর গুলিতে নিহত হন শিনজো আবে। মোদী-সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এদিন তাঁর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। শিনজো আবের সঙ্গে ‘বিশেষ’ সখ্য ছিল মোদীর। আবের প্রয়াণের পর এক দিনের রাষ্ট্রীয় শোকদিবস পালিত হয়েছিল দেশে। ২০১৮ সালে মোদীর জাপান সফরের সময় আবে ভারতের প্রধানমন্ত্রীকে তাঁর পারিবারিক বাড়িটি ঘুরিয়ে দেখান। প্রসঙ্গত, গত ৮ জুলাই জাপানের নারা শহরে ভোটপ্রচার করার সময় আততায়ীর গুলিতে নিহত হন সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে।


You might also like!