Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

4 years ago

Kim Jong un is ill : করোনার বিরুদ্ধে জয় পেয়েছে উত্তর কোরিয়া, ঘোষণার দিনই জানা গেল অসুস্থ কিম

kim jong un ill says his sister
kim jong un ill says his sister

 

পিয়ংইয়ং, ১১ আগস্টঃ  কয়েকমাস আগে করোনার বাড়বাড়ন্তে বিপর্যস্ত হয়ে গিয়েছিল উত্তর কোরিয়া। কিন্তু সুদক্ষ প্রশাসকের মতো ভূমিকা নিয়ে করোনাকে হারিয়েছেন বলে দাবি করেছেন কিম জং উন। বৃহস্পতিবার কিম জানান, করোনার বিরুদ্ধে যুদ্ধে জয় পেয়েছি আমরা। তিনি এও জানিয়েছেন, আগামী দিনে সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাতে হবে। কারণ কিমের মতে তাঁর দেশে করোনা ছড়িয়ে মজা দেখছে দক্ষিণ কোরিয়া। তাই সাবধাণতা অবলম্বন করতে হবে।

এই খবর জানানোর থেকেও বড় খবর দিয়েছেন কিমের বোন। তিনি জানান, করোনার সঙ্গে লড়াইয়ে জিতলেও, তাঁর ভাই গুরুতর অসুস্থ। অজানা জ্বরে ভুগছেন উত্তর কোরিয়ার শাসক। এই অসুস্থতার জন্য দক্ষিণ কোরিয়াকে দায়ী করেছে কিমের বোন। তবে কবে থেকে তাঁর বড় ভাই অসুস্থ সেই বিষয়ে কিছুই জানাননি কিমের বোন। কিমের শারীরিক অসুস্থতার কথা বিগত কিছু বছর ধরেই শোনা যাচ্ছিল। মূলত, অতিরিক্ত ওজন ও ধূমপানের জন্য তাঁর নাকি শারীরিক অসুস্থতা বেড়ে গিয়েছে। কিন্তু বারবার সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে সুস্থ অবস্থায় ফিরে এসেছেন কিম। তবে এবারের শারীরিক অসুস্থতা চিন্তার কারণ বলেই তাঁর বোন জানিয়েছেন। তিনি বলেছেন, করোনার সঙ্গে গোটা দেশবাসীর জন্য লড়তে গিয়ে এখন অসুস্থ কিম। তবে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন তিনি।


You might also like!