Breaking News
 
Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ

 

International

1 year ago

Javad Zarif: ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফের পদত্যাগের ঘোষণা

Javad Zarif
Javad Zarif

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিয়োগ নিয়ে দীর্ঘ বিতর্কের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। বিচার বিভাগের প্রধানের ‘উপদেশ’ মেনে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানান। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র পোস্ট করেন জারিফ।পদত্যাগপত্রে গত ৯ মাস প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে নিবেদিতভাবে কাজ করার কথা উল্লেখ করে জারিফ লেখেন,  ছয় মাস ধরে ‘তাঁকে ও তাঁর পরিবারকে জঘন্য অপমান, অপবাদ এবং হুমকি’ সহ্য করতে হয়েছে।জারিফকে নিজের সরকারে কৌশলগতবিষয়ক পরামর্শদাতা হিসেবে বেছে নিয়েছিলেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নির্বাচনী প্রচারে পেজেশকিয়ানের পক্ষে ভোট চেয়েছিলেন জারিফ।জারিফ ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির আমলে আট বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে পশ্চিমাদের সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তিতে তিনি মুখ্য ভূমিকা রেখেছিলেন।

পদত্যাগপত্রে গত ছয় মাসকে নিজের ৪০ বছরের রাজনৈতিক জীবনের ‘সবচেয়ে তিক্ত’ সময় বলে উল্লেখ করেছেন জারিফ। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে বিরোধীরা তাঁর সমালোচনা শুরু করেন।

জারিফের সমালোচকদের অনেকের অভিযোগ, তাঁকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার মাধ্যমে সংবিধান লঙ্ঘিত হয়েছে। কারণ, তাঁর সন্তানেরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। তাঁরা জন্মসূত্রে ওই দেশের নাগরিক।পদত্যাগপত্রে জারিফ লেখেন, ‘জাতীয় স্বার্থ এগিয়ে নিতে ছোটখাটো ভূমিকা রাখায় গত চার দশকে আমি অসংখ্য অপমান ও অভিযোগ সহ্য করেছি। আমার ছোটখাটো অবদানের মধ্যে আরোপিত যুদ্ধের অবসান থেকে শুরু করে সফল পরমাণু চুক্তির কথা উল্লেখ করা যায়। বিরামহীন মিথ্যা ও বক্তব্য বিকৃতির মুখেও দেশের স্বার্থে আমি এত দিন চুপ ছিলাম।’

জারিফ জানান, বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই তাঁকে পদত্যাগ করতে ‘উপদেশ’ দিয়েছেন। দেশের চলমান টালমাটাল পরিস্থিতিতে ‘সরকারের ওপর আরও চার তৈরি করা থেকে বিরত থাকতে’ তাঁকে বিশ্ববিদ্যালয়ে শক্ষকতা পেশায় ফিরে যাওয়ার উপদেশ দেন বিভাগীয় প্রধান গোলাম হোসেন।

ইরানের সাবেক শীর্ষ এই কূটনীতিক লেখেন, ‘আশা করছি, আমার পদত্যাগের মধ্য দিয়ে জনগণের ইচ্ছা ও সরকারের সফলতার পথে বাধা দূর হবে।’

জারিফ পেজেশকিয়ানের মন্ত্রিসভা ও সরকারের বিভিন্ন বিভাগের নিয়োগ কমিটিতে ছিলেন। রক্ষণশীল রাজনীতিবিদেরা তাঁকে অপসারণ করতে চাইছিলেন। তাঁকে অপসারণ করতে তাঁরা সম্প্রতি পার্লামেন্টের প্রতি আহ্বান জানান।

পদত্যাগের ঘোষণার আগেও জারিফের পদত্যাগের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু তা সত্যি নয় বলে সব সময় উড়িয়ে দিয়েছিলেন তিনি।

এদিকে জারিফের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রেসিডেন্টের দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের ওপর চাপ কমাতে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হবে।

এর আগে পার্লামেন্টের এক অনাস্থা ভোটে ইরানের অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছিল। তাঁর দায়িত্ব পালনকালে দেশটির মুদ্রার মানের রেকর্ড পতন হয়েছে।

You might also like!