Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

International

1 year ago

Iran earthquake:ইরানে ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক

Iran earthquake
Iran earthquake

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্পে চার ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২০ জন।স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পে হতাহতের সংখ্যা জানিয়ে কাশমারের গভর্নর হাজাতুল্লাহ শরিয়তমাদারি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূমিকম্পে শহরটির বেশির ভাগ জরাজীর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কাশমারের গভর্নর।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির উৎসের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় গত বছরের শুরুর দিকে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি। এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।


You might also like!