Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

International

5 months ago

US-Israel-Iran War: যুদ্ধবিরতির ঘোষণায় সহমত ইরান, দুই সপ্তাহ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী

US-Israel-Iran War Latest News, Ceasefire Updates Today
US-Israel-Iran War Latest News, Ceasefire Updates Today

 

তেহরান, ৮ এপ্রিল : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় সহমত প্রকাশ করেছে ইরান। সে দেশের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্স মাধ্যমে জানান, হামলা না চালানো হলে, ইরানও প্রত্যাঘাত করবে না। আগামী দুই সপ্তাহ উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী, এমনটাও জানানো হয়েছে। পাশাপাশি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, দুই সপ্তাহের যুদ্ধবিরতি মানে যুদ্ধ পুরোপুরি শেষ নয়।

উল্লেখ্য, যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে পাকিস্তান, তা স্বীকার করে নিয়েছে আমেরিকা এবং ইরান দু’দেশই। আলোচনার মাধ্যমে বিস্তারিত বিষয়গুলি চূড়ান্ত হলে তবেই ইরান যুদ্ধের অবসান মেনে নেবে। তারা জোর দিয়েছে, আলোচনায় তাদের ১০ দফা পরিকল্পনার কথা কঠোর ভাবে উপস্থাপিত করা হবে। আগামী ১০ এপ্রিল থেকে ইসলামাবাদে এই আলোচনা শুরু হওয়ার কথা আছে।

You might also like!