International

3 years ago

Pakistan Blust : পাকিস্তানের মসজিদে সন্ত্রাসী হামলায় ব্যথিত ভারত, মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা দিল্লির

Indias condemn terrorist attack
Indias condemn terrorist attack

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : পাকিস্তানের পেশোয়ারের মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করল ভারত। মঙ্গলবার টুইট করে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, পাকিস্তানের পেশোয়ারে সোমবারের সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ভারত। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।

উল্লেখ্য, পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদের ভিতরে প্রার্থনার সময় আত্মঘাতী বিস্ফোরণে এখনও পর্যন্ত অন্তত ৯৩ জনের মৃত্যু হয়েছে। জখম ও আহত হয়েছেন কমপক্ষে ২২১ জন। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মঙ্গলবার জাতীয় শোক পালিত হয়েছে। প্রদেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। বিভিন্ন সরকারি দফতরেও জাতীয় পতাকা অর্ধনমিত ছিল।


You might also like!