International

1 hour ago

PM to visit New Zealand: ফিনটেকের ক্ষেত্রে ভারত বিশ্বনেতা, প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi with New Zealand's PM Christopher Luxon
Prime Minister Narendra Modi with New Zealand's PM Christopher Luxon

 

অকল্যান্ড, ১১ জুলাই : ফিনটেকের ক্ষেত্রে ভারত বিশ্বনেতা, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অকল্যান্ডে বাণিজ্য মহলের বিশিষ্টজনেদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট লেনদেনের প্রায় ৫০ শতাংশই ভারতে সম্পন্ন হয়। আমরা মহাকাশ সেক্টরকে বেসরকারি অংশগ্রহণের জন্য উন্মুক্ত করেছি। বর্তমানে ভারতে ৪০০টিরও বেশি মহাকাশ-ভিত্তিক স্টার্ট-আপ রয়েছে, যার মধ্যে একটি 'ইউনিকর্ন'-এর মর্যাদাপ্রাপ্ত।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতে বিমানবন্দর, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, বিমান-ভিত্তিক পণ্য পরিবহন (এয়ার কার্গো) এবং পর্যটন খাতের দ্রুত বিকাশ ঘটছে। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান পরিবহন বাজার। আমরা যৌথভাবে কার্গো করিডোর, বিমান যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন প্যাকেজ গড়ে তুলতে পারি। মোদী বলেন, "ভারতে উৎপাদন সেক্টরকে চাঙ্গা করতে আমরা পিএলআই প্রকল্প চালু করেছি। এই উদ্যোগের আওতায় খাদ্য প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বস্ত্রশিল্প পর্যন্ত ১৪টি খাতে প্রায় ২০ বিলিয়ন ডলারের সহায়তা প্রদান করা হচ্ছে। উৎপাদন ক্ষেত্রে এই যাত্রার অংশ হওয়ার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি।"

You might also like!