Breaking News
 
CM Suvendu Adhikary : ১০০ দিনের খতিয়ান থেকে এক বছরের চ্যালেঞ্জ, ‘৯ না পেলে ক্ষমা চাইব’, জনতার পরীক্ষায় শুভেন্দু Assam Government Order: ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে? ২০ শতাংশ কেটে প্রথম স্ত্রীর অ্যাকাউন্টে যাবে মাইনে, বড় ঘোষণা হিমন্তের Rahul Gandhi: ‘সুপ্রিম’ কোর্টে স্বস্তি রাহুলের, আয় বহির্ভূত সম্পত্তি মামলায় হাই কোর্টের পদক্ষেপে স্থগিতাদেশ BJP Reshuffle: নীতীনের টিমে বড় চমক, ফিরলেন স্মৃতি-বসুন্ধরা! কেন্দ্রীয় সংগঠনে জায়গা পেলেন বাংলার দুই মুখ Tarapith Fire Tragedy: তারাপীঠের অগ্নিকাণ্ডে শোকস্তব্ধ বাংলা, শোকবার্তা মোদির, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর BPCL: হিমাঙ্কের নিচেও চলবে সেনার গাড়ি! জওয়ানদের জন্য স্পেশাল ডিজেল আনল বিপিসিএল

 

International

3 years ago

Gunman killed 5 in Texas : বন্দুকধারীর গুলিতে রক্ত ঝরল টেক্সাসে, নিহত শিশু সহ ৫

Gunman killed 5 in Texas
Gunman killed 5 in Texas

 

টেক্সাস, ৩০ এপ্রিল : ফের রক্ত ঝড়ল মার্কিন যুক্তরাষ্ট্রে। টেক্সাসের ক্লিভল্যান্ডের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ৮ বছর বয়সী শিশু সহ ৫ জন নিহত হয়েছেন। শনিবার সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের কার্যালয়ের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে মনে করা হচ্ছে তাঁরা হন্ডুরাস থেকে এসেছিল। এদিন সন্দেহভাজন হামলাকারী রাইফেল দিয়ে গুলি চালান। হামলার পরই তারা পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।

পুলিশ সূত্রের খবর, স্থানীয় সময় শুক্রবার সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পারে। পরে পুলিশ গিয়ে দেখে, গুলিবিদ্ধ অবস্থায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হামলার সময় বাড়িতে ১০ জন মানুষ ছিল। হামলায় জড়িত সন্দেহে মেক্সিকোর এক নাগরিককে খুঁজছে পুলিশ। হামলার সময় তিনি মদ্যপ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে নিহত সবাই হন্ডুরাসের নাগরিক বলে জানা গেছে। তবে তাঁদের পুরো পরিচয় জানায়নি পুলিশ। এমনকি হামলাকারীর সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক আছে কি না, তাও জানা যায়নি। 

You might also like!