Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

দীপাবলিতে নিউইয়র্কে স্কুল বন্ধ থাকবে, খুশি পড়ুয়ারা

Dewali holiday announced in New York
Dewali holiday announced in New York

 

নিউইর্য়ক, ২১ অক্টোবর : দীপাবলি এবার সরকারি ছুটি ঘোষণা হল মার্কিন মুলুকে। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ থেকে নিউইয়র্ক সিটিতে দীপাবলি উৎসবে ছুটি থাকবে ৷ তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা দফতরের চ্যান্সেলর জেনিফার রাজকুমার।

এবছর ২৪ অক্টোবর ভারতে দীপাবলি উৎসব। অ্যাডামস বলেন, "আমরা চাই, শিশুরা দীপাবলি উৎসব সম্পর্কে জানুক। কীভাবে এই উৎসব পালিত হয় সেটা ওদের জানা দরকার।"

সারা দুনিয়ায় কোটি কোটি মানুষ এই উৎসব পালন করেন। এই উৎসব অন্ধকারের পরাজয় এবং আলোর জয়কে তুলে ধরে। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির সূচনা করে। জেনিফার রাজকুমার বলেন, "নিউইয়র্কের ২ লক্ষ বাসিন্দা হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মাবলম্বী। তাঁরা দীপাবলি, আলোর উৎসব পালন করেন।" তিনি দীপাবলিকে আইনি উৎসবের স্বীকৃতির বিষয়টি তোলেন।

দীপাবলিতে স্কুলে ছুটি দেওয়া হোক। এই দাবিতে নিউইয়র্কে দু'দশকেরও বেশি সময় ধরে থাকা দক্ষিণ এশীয় নাগরিক এবং ইন্দো-ক্যারিবিয়ানরা লড়ছেন। এতদিন মানুষের ক্ষোভ ছিল যে নিউইয়র্ক সিটি স্কুলের ক্যালেন্ডারে দীপাবলিকে ছুটি ঘোষণার মতো জায়গা নেই। এবার সেই জায়গা হল। নতুন নির্দেশিকায়, স্টেট এডুকেশন আইন অনুযায়ী ১৮০ দিন স্কুল হবে। তুলনায় কম পরিচিত ব্রুকলিন-কুইনস ডে-র বদলে দীপাবলিতে ছুটি পাবে পড়ুয়ারা।

You might also like!