International

1 hour ago

Venezuela Earthquake: ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হলো ৪,৩৩৩

Venezuela earthquake death toll rises to 4,333
Venezuela earthquake death toll rises to 4,333

 

কারাকাস, ১২ জুলাই : ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হলো ৪,৩৩৩। জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, ভেনেজুয়েলায় ২৪ জুনের জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪,৩৩৩ হয়েছে। রদ্রিগেজ আরও জানিয়েছেন, ভূমিকম্পে আহত হয়েছেন ১৬,৭৪০ জন, ৬,৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ ৯৪টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করেছে, যেখানে ১৮,০০০-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। তিনি জানান, দুর্যোগের এই সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রায় ৩০,০০০ স্বেচ্ছাসেবক নাম লিখিয়েছেন। অনেক পরিবার গৃহহীন অবস্থায় থাকায় রদ্রিগেজ জানান, সরকার একটি ‘ইউনিফাইড হাউজিং রেজিস্ট্রি’ (সমন্বিত আবাসন নিবন্ধন ব্যবস্থা)  চালু করেছে।

You might also like!