Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Shashi Tharoor: পাকিস্তানের প্রতি পূর্বের বিবৃতি প্রত্যাহার কলম্বিয়ার, প্রশংসা শশী থারুরের

Shashi Tharoor
Shashi Tharoor

 

বোগোটা, ৩১ মে : পহেলগাম হামলার প্রতিশোধে পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের পর শোকপ্রকাশ করেছিল কলম্বিয়া। পাকিস্তানের প্রতি সমবেদনা জানিয়েছিল কলম্বিতা। কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রতি পূর্বের সেই শোক বিবৃতি প্রত্যাহার করেছে; এর আগে, সর্বদলীয় প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী শশী থারুর উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন - কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়ায় আমরা (ভারত) কিছুটা হতাশ। ভারতের সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার পর, কলম্বিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিসেস রোজা ইয়োলান্ডা ভিলাভিসেনসিও বলেছেন, "আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, এখন আমরা যে ব্যাখ্যা পেয়েছি এবং বাস্তব পরিস্থিতি, সংঘাত এবং কাশ্মীরে যা ঘটেছিল সে সম্পর্কে আমাদের কাছে যে বিস্তারিত তথ্য রয়েছে, তাতে আমরা সংলাপও চালিয়ে যেতে পারি।" ভারত হতাশা ব্যক্ত করতেই কলম্বিয়া শোক বিবৃতি প্রত্যাহার করে নেয়, এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন শশী।

You might also like!