Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

বোমাতঙ্ক! যুদ্ধবিমানের বেষ্টনীতে জরুরি অবতরণ

Singapur Airlines
Singapur Airlines

 

সান ফ্রান্সিসকো, ২৮ সেপ্টেম্বর : বোমা রাখার ভুয়ো হুমকির জের, যুদ্ধবিমানের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জরুরি অবতরণ করানো হল সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানকে। ঘটনাটি ঘটেছে বুধবার। জানা গিয়েছে, তাঁর স্যুটকেসে বোমা রাখা আছে এই হুমকি দেন সান ফ্রান্সিসকো থেকে আসা ওই বিমানেরই এক যাত্রী। তখনই সিঙ্গাপুর প্রতিরক্ষা মন্ত্রক ৪টি যুদ্ধবিমান দিয়ে ওই যাত্রীবাহী বিমানটিকে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায়।

যদিও পরে দেখা যায় বোমা থাকার দাবির কোনও ভিত্তি নেই। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রক বুধবার জানিয়েছে, সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ৩৩-এ বোমার হুমকি মিথ্যা বলে যাচাই করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বছর ৩৭-এর এক পুরুষ যাত্রী জানায়, তার বহনকারী ব্যাগে বোমা ছিল।

You might also like!