Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

ইজরায়েলে ভোটে আবারও জয়ী নেতানিয়াহু, হার মানলেন তদারকি প্রধানমন্ত্রী লাপিদ

Benjamin Netanyahu wins majority in Israeli election
Benjamin Netanyahu wins majority in Israeli election

 

জেরুজালেম, ৪ নভেম্বর : ইজরায়েলের তদারকি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদকে হারিয়ে ইজরায়েলের ক্ষমতায় ফিরেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে তাঁর লিকুদ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সহযোগী দলকে সঙ্গে নিয়ে জোট সরকার গড়তে চলেছে। ভোটে জয়ের পরেই নেতানিয়াহুকে শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী তদারকি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহুকে। ১২০ সদস্যের নেসেটে ৩২টি আসন জিতেছে দক্ষিণপন্থী লিকুদ পার্টি। লাপিদের দল ইয়েশ আতিদ জিতেছে ২৪টিতে। তবে রিজিওন্যাল জিওনিস্ট, ন্যাশনাল ইউনিটি-সহ একাধিক দলের সমর্থন নিয়ে সরকার গড়তে পারেন নেতানিয়াহু। ইতিমধ্যেই অন্তত ৬৪ জন নেসেট সদস্যের সমর্থন পেয়েছেন তিনি।

২০২১ সালের জুন মাসে ১২ বছরের ক্ষমতায় থাকার পর বেঞ্জামিন নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু দেড় বছরের মধ্যেই ক্ষমতাসীন মধ্যপন্থী জোটে অন্তর্দ্বন্দ্বের জেরে আবার ভোটের পথে হেঁটেছে ইজরায়েল। ১ নভেম্বর ইজরায়েলে ভোট হয়। এই নিয়ে গত ৪ বছরে সে দেশের ৫ বার ভোট হল।


You might also like!