International

2 years ago

Ukraine-Russia war:ইউক্রেন-রাশিয়া যুদ্ধে আমেরিকা নেমে পড়লো ইউক্রেনের পক্ষে

Ukraine-Russia war
Ukraine-Russia war

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৪০০ দিনের বেশি দিন ধরে চলেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সম্প্রতি রাশিয়ার প্রবল আক্রমণে ইউক্রেনের প্রচুর অসামরিক মানুষের মৃত্যু হয়েছে।  কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন স্থানে মার্কিন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পেট্রিয়ট মোতায়েন করা হয়েছে। এবার আমেরিকা নামলো ইউক্রেনের সমর্থনে। বিমানবাহিনীর মুখপাত্র ইউরিয়ে ইহনাত কিয়েভে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান। তিনি আরও বলেন, এখন শুধু মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ ফেলে ইউক্রেনের আকাশ নিরাপদ রাখা সম্ভব হবে।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র বলেন, পেট্রিয়ট মোতায়েনের ফলে আমাদের সীমান্ত থেকে নিরাপদ দূরত্বে থাকবে রাশিয়ার যুদ্ধবিমান।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গত মার্চে বলেছেন, মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান চালানোর সক্ষমতা নেই ইউক্রেনের পাইলটদের। এ জন্য তাদের আগে প্রশিক্ষণ নিতে হবে। তার পর তাদের এ যুদ্ধবিমান দেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে। আসল কথা এবার মার্কিনের দেখাদেখি যদি চিন রাশিয়ার পক্ষে নেমে পড়ে তাহলে বিশ্বযুদ্ধের দামামা বেজে যাবে - যা হবে সভ্যতা ধ্বংসের সূত্রপাত।

You might also like!