International

2 years ago

Road accidents in Saudi Arabia:সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ যাত্রী নিহত

Road accidents in Saudi Arabia
Road accidents in Saudi Arabia

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। তাঁরা সবাই পাকিস্তানের নাগরিক। তাঁদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন পাকিস্তানি ওই নাগরিকেরা। এতে ৯ পাকিস্তানি নিহত এবং আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ পাকিস্তানি নাগরিকও রয়েছেন।

সৌদি আরবের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের বহনকারী বাসটি মদিনার খামিস মুশায়েত থেকে আভা যাওয়ার সময় আসির প্রদেশের ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবত শা’র সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে।

গত মার্চে মক্কায় ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল।



You might also like!