Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

খেরসনে ইউক্রেনের হামলায় নিহত ৪ জন

4 killed in Ukraine attack in Kherson
4 killed in Ukraine attack in Kherson

 

কিয়েভ, ২১ অক্টোবর : খেরসনের পুনর্দখলে পাল্টা হামলা শুরু করে ইউক্রেনীয় যোদ্ধারা। হামলার মুখে ওই অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। খেরসনে ইউক্রেনের হামলায় নিহত চারজন ।

খেরসনে রাশিয়ার নিযুক্ত ডেপুটি গভর্নর কিরিল স্ট্রেমউসভ শুক্রবার জানান, দেনিপ্রো নদীর পাড়ের ৫০ থেকে ৬০ হাজার অধিবাসীকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। তার দাবি, এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এমএলআরএস হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালিয়েছে ইউক্রেন।

ঘটনাটি তদন্তের পর রাশিয়ার একটি তদন্ত কমিটি বলেছে, খেরসন থেকে দেনিপ্রো নদী পার হওয়ার সময় বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছা করেই হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন।

এমএলআরএস হিমার্স যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এই অস্ত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে হিসাব-নিকাশ বদলে দিয়েছে বলে মনে করা হচ্ছে। আর এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ‘গেম চেঞ্জার’ অভিহিত করেছেন মার্কিন সামরিক বিশেষজ্ঞরা।

You might also like!