Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

International

3 years ago

Road Accident at China ভয়াবহ দুর্ঘটনা চিনে, বাস উলটে মৃত অন্তত ২৭

Road Accident At China
Road Accident At China

 

বেজিং, ১৮ সেপ্টেম্বর : ভয়াবহ সড়ক দুর্ঘটনা চিনে। প্রাণ গেল অন্তত ২৭ জনের। রবিবার দক্ষিণ পশ্চিম চিনের দুর্গম পার্বত্য গুইঝাউ প্রদেশে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে অন্তত ৪৭ জন যাত্রী ছিলেন। গাড়ি উলটে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। জখম আরও অন্তত ২০ জন। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, গুইঝাউ প্রদেশের দুর্গম পার্বত্য এলাকায় কুইয়ানান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফলে উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছতে বেশ কিছুটা সময় লাগে। জুন মাসেও এই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল হাইস্পিড একটি ট্রেন। সেক্ষেত্রে প্রচুর মানুষের প্রাণহানি হয়েছিল।

প্রসঙ্গত, গত মার্চে চিনের দক্ষিণ গুয়াংঝাউ প্রদেশে পাহাড়ি এলাকায় ১৩২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ে বোয়িং ৭৩৭ বিমান। দুর্ঘটনায় কেউই বাঁচেননি। এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। মনে করা হচ্ছে, ইচ্ছাকৃত ভাবেই ঘটানো হয়েছিল ওই দুর্ঘটনা। দুর্ঘটনাটি যেখানে ঘটে, সেখানে রয়েছে ঘন জঙ্গল। তল্লাশি চালানোর পরে সেখানেই মেলে বিমানটির ব্ল্যাক বক্স।

You might also like!