Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Blast in Dominican Republic:ডোমিনিকান রিপাবলিকে বিস্ফোরণে নিহত ২৫

25 killed in blast in Dominican Republic
25 killed in blast in Dominican Republic

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে ভয়াবহ বিস্ফোরণে দুই ডজনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চার মাস বয়সী এক শিশুও রয়েছে। স্থানীয় সময় গত সোমবার দেশটির সান ক্রিস্টোবাল শহরে এই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে।

এরপর বুধবার (১৬ আগস্ট) মৃতের সংখ্যা ১১ জন থেকে বেড়ে ২৫ জনে পৌঁছায়। এছাড়া জীবিতদের সন্ধানে উদ্ধার কর্যক্রম এখনও অব্যাহত রয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার সান ক্রিস্টোবাল শহরের বাণিজ্যিক এলাকায় কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। অবশ্য বিস্ফোরণের বেশ কয়েক ঘণ্টা পরও ঘটনাস্থলে ধোঁয়া এবং আগুন জ্বলতে দেখা যায়।

এদিকে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট লুইস আবিনাদার। মঙ্গলবার তিনি বলেছেন, নিখোঁজদের শনাক্ত করার জন্য আমরা মানবিকভাবে যা সম্ভব তা করছি।

বিবিসি বলছে, বিস্ফোরণে কয়েক ডজন লোক আহত হয়েছেন এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বিস্ফোরণের পর যে নয়টি ভবনে আগুন লেগে যায়, তার মধ্যে চারটিতে শতাধিক দমকলকর্মী এখনও আগুন নেভানোর চেষ্টা করছেন।

ধ্বংস হওয়া ভবনগুলোর মধ্যে হার্ডওয়্যারের দোকান, ভেটেরিনারি ক্লিনিক এবং প্লাস্টিক কারখানাও রয়েছে।

You might also like!