Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bengal Weather Forecast: অবশেষে আবহাওয়ার উন্নতি, এবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে

South Bengal Rainfall
South Bengal Rainfall

 

কলকাতা, ১৯ আগস্ট : আবহাওয়ার উন্নতি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, চড়া রোদের দেখা মিলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। কিছু কিছু জেলায় বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি। আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমের দিকেই থাকবে। স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ২৩ ও ২৪ আগস্ট নাগাদ উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন দার্জিলিং-সহ ওপরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…