Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Sandeshkhali:সন্দেশখালি যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা,ডিজি ও রাজ্যপালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

National Commission for Women chairperson Rekha Sharma
National Commission for Women chairperson Rekha Sharma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু, উত্তমরা শ্রীঘরে। তবে এখনও খোঁজ নেই শাহজাহানের। আর নতুন করে বিক্ষোভ, আন্দোলন না হলেও থমথমে সন্দেশখালি।  আজ, সোমবার সন্দেশখালি যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। কলকাতা বিমানবন্দরে পৌঁছে সকাল ১০টা নাগাদ সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হবেন রেখা শর্মা। সন্দেশখালির গ্রাউন্ড জিরোয় পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, “সন্দেশখালি থেকে বিভিন্ন অপ্রীতিকর খবর পাওয়া যাচ্ছে। জাতীয় মহিলা কমিশন ইতিমধ্যে গ্রামে গিয়েছে। পুলিশি বাধা প্রত্যেক নির্যাতিতার সঙ্গে প্রতিনিধিরা কথা বলতে পারেননি। তাই আমি নিজে যাচ্ছি। আমার নির্যাতিতাদের সঙ্গে কথা হয়েছে। ডিজি, স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলব। আমি চাই সকলে সুবিচার পান। তাই অলিগলিতে ঘুরে সকলের সঙ্গে কথা বলব। আমি আপনাদের পাশে আছি, নির্যাতিতাদের সেকথাই জানাতে চাই। অবশ্যই ব্যবস্থা নেব। রাজ্যপালের সঙ্গে কথা বলব। আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেও রিপোর্ট জমা দিতে চাই।”

রবিবারই সন্দেশখালি সংলগ্ন ন্যাজাটে গিয়েছিলেন সুজিত বসু, পার্থ ভৌমিক, বীরবাহা হাঁসদা। তাঁরা সকলেই উত্তর ২৪ পরগনা জেলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটির সদস্য। সেখানে শিবির করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে জমি দখল করে অথবা লিজের টাকা না দেওয়ার যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গেও হস্তক্ষেপ করেন তাঁরা। পার্থ ভৌমিক, সুজিত বসু সকলেই জানান, পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে দলের। স্থানীয়দের সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূলের প্রতিনিধিদল গ্রামে গ্রামে বাড়িতে ঘুরে অভিযোগ শুনবেন। যত দ্রুত সম্ভব তাঁদের টাকা ফেরত দিতে তৎপর দল।

You might also like!