Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Festival and celebrations

1 year ago

DurgaPuja 2024 :১০০ ফুটের দুর্গায় তাক লাগাবে সোদপুর এই পুজো

Sodpur will put up a 100 feet Durga
Sodpur will put up a 100 feet Durga

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো ক্রমশ এগিয়ে আসছে। এরই মধ্যে সোদপুরের শহিদ কলোনি তাঁদের ১০০ ফুটের দুর্গা মায়ের মূর্তি উন্মোচন করেছে।  বড় দুর্গার কথা বললেই মনে পড়ে দেশপ্রিয় পার্ক। সালটা ২০১৫। শহর ছেয়ে যায় এত বড় সত্যি! বিজ্ঞাপনে। ৮৮ ফুটের দুর্গা বানিয়ে চমকে দেয় পুজো কমিটি। তবে বিসর্জন হয় বোধনের দিনই। দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় পুজো মণ্ডপ। এবার শহরের উপকন্ঠে তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা! রানাঘাটের কামালপুরেও ১১২ ফুটের প্রতিমা তৈরি হচ্ছে। তবে অনুমতি না পাওয়ায় পুজো নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে সোদপুরে কী দুর্গা প্রতিমা নাকি পুজো মণ্ডপ ১১০ ফুট?

পানিহাটির ধানকল বাসস্ট্যান্ড সংলগ্ন এই পুজো এ বছর ৭৫ তম বর্ষে পড়ল। পুজো কমিটির উদ্যোক্তারা গতবছরই ঠিক করে ছিলেন হীরক জয়ন্তীতে পুজোয় অভিনবত্ব আনবেন। সেই ভাবনা থেকেই আলোচনায় উঠে আসে বিশাল দুর্গার ভাবনা। মূলত ফাইবার দিয়েই তৈরি হচ্ছে ১১০ফুট উচ্চতা ও ১২০ফুট চওড়া মাতৃপ্রতিমার আদলে তৈরি মণ্ডপ। পানশিলার বাসিন্দা শিল্পী চিরঞ্জিত দাসের নেতৃত্বে সাজছে মণ্ডপ। ভিতরেও যে মাতৃ প্রতিমা দেখা যাবে তাতেও থাকছে চমক। আগে কখনও মানুষ এত বড় নিখুঁত পরিপাটি দুর্গা দেখেনি দাবি করেছেন পুজোর অন্যতম কর্মকর্তা তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাস।

You might also like!