Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Red Road Accident: রেড রোডে ফের দৌরাত্ম্য বেপরোয়া গাড়ির! আটক চালক, তদন্তে পুলিশ

Red Road Accident
Red Road Accident

 

কলকাতা, ২১ আগস্ট : কলকাতার রেড রোডে ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য! শুক্রবার সকালে একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের বিজয়দ্বারের সামনের গার্ডওয়ালে ধাক্কা মারে। জোরালো ধাক্কায় ভেঙে পড়ে একাংশ পুরো গার্ডওয়াল। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। সামান্য চোট লাগলেও তিনি নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। ফোর্ট উইলিয়ামের বিজয় দ্বারের কাছে নিয়ন্ত্রণ হারান চালক। আচমকাই গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গার্ডওয়ালের একাংশ সম্পূর্ণ ভেঙে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। ঘটনার পর রেড রোড ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। পরে গাড়ির চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…