Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

2 weeks ago

Bengal Weather Forecast: ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী বর্ষণের সতর্কতা

Rainfall to increase again in South Bengal
Rainfall to increase again in South Bengal

 

কলকাতা, ১৫ সেপ্টেম্বর : ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১৬ ও ১৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন ওপরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিও হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, ১৬ ও ১৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে, ১৮ তারিখও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ১৭ তারিখ পর্যন্ত ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। ১৭ তারিখের পর উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা মূলত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ।

You might also like!