West Bengal

1 day ago

WB Weather Forecast: বুধের পর বৃষ্টি থামবে, দক্ষিণবঙ্গে চড়বে তাপমাত্রার পারদ

WB Weather Forecast
WB Weather Forecast

 

কলকাতা, ১০ মার্চ : উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী শনিবার পর্যন্ত হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে বুধবার পর্যন্ত। তারপরই বৃষ্টি থেমে বাড়বে গরম। সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় তাপমাত্রায় বৃদ্ধি পাবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৬-৭ দিনে তাপমাত্রার তেমন উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। একইভাবে দক্ষিণবঙ্গেও (দক্ষিণ-পশ্চিমের জেলাগুলি) আগামী ৪৮ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তারপরের ৩ দিনে বৃদ্ধি পাবে তাপমাত্রা।

মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের অনেক জেলার আকাশ ছিল আংশিক মেঘলা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সপ্তাহ জুড়ে চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তবে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি।

You might also like!