West Bengal

1 hour ago

Bengal Forecast Today: পশ্চিমের জেলাগুলিতে হাঁসফাঁস গরম, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলছেই

West Heat, North Rain
West Heat, North Rain

 

কলকাতা, ২২ মে : অসহ্য গরমে কাহিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গ অস্বস্তিতে ভুগলেও, আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক ও আর্দ্রতাজনিত অস্বস্তি আপাতত বজায় থাকবে।

গরমের দাপট বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে। বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। হালকা বৃষ্টি হলেও, গরমের দাপট থেকে আপাতত রেহাই পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৫ অথবা ২৬ তারিখ পর্যন্ত এমনই গরম থাকবে, তারপর তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় আগামী ৪-৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পঙ, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ মে বৃষ্টির পরিমাণ বাড়বে।

You might also like!