Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

1 hour ago

ISL 2025-26: রবিরাব যুবভারতীতে আইএসএলের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইষ্টবেঙ্গল মোহনবাগান

Mohun Bagan vs East Bengal
Mohun Bagan vs East Bengal

 

কলকাতা, ১৬ মে : রবিরাব যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল। এই ডার্বি ম্যাচটি ঐতিহাসিক হতে চলেছে। কারণ প্রথমবারের মতো কোনও আইএসএল শিরোপা নির্ধারণের লড়াই সরাসরি এই দুই প্রধানের মধ্যে কোর্টে গড়াতে চলেছে। লিগ টেবিলের শীর্ষস্থানে থাকা ইস্টবেঙ্গল ও দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান উভয়েরই পয়েন্ট সমান। এই মর্যাদার লড়াইয়ে যে দল জিতবে, তাদের শিরোপা জয়ের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল হবে।

এই ডার্বি ম্যাচে ইষ্ট বেঙ্গল কিছুটা সুবিধা জনক অবস্থানে আছে। কারণ তারা গোল পার্থক্যের জন্য সুবিধাজনক অবস্থানে আছে। শেষ মুহূর্তের ম্যাচে মোহনবাগান ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র করায় ইস্টবেঙ্গল বর্তমানে গোল পার্থক্যে কিছুটা এগিয়ে রয়েছে। তাই লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে হলে ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচে হার এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সার্জিও লোবেরার দল মোহনবাগান এই ম্যাচ জিতে পুরো ৩ পয়েন্ট তুলতে মরিয়া থাকবে। কারণ তারা সদ্য প্রয়াত মোহনবাগান কর্তা "টুটু" বসুর প্রতি জয় উৎসর্গ করতে দলের প্রতিটি ফুটবলার প্রতিশ্রুতিবদ্ধ ।

আইএসএল ডার্বিতে হেড টু হেড রেকর্ড:

ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির মধ্যে এখনও পর্যন্ত মোট ৯টি ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে মোহনবাগান জিতেছে ৯ টিতেই। অর্থাৎ, আইএসএল ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এখনও কোনও জয় পায়নি। ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি শুরু হবে।

You might also like!