Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

West Bengal

1 hour ago

Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:প্রেসিডেন্সি সংশোধনাগারে বসেই দুর্নীতির নেটওয়ার্ক চালানোর অভিযোগে তৎপর হল রাজ্য সরকার। জেলের ভিতরে স্মার্টফোন ব্যবহারের অভিযোগে তদন্তে নেমে একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ঘটনায় প্রেসিডেন্সি জেলের সুপার ও চিফ কন্ট্রোলারকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, সংশোধনাগারের ভিতরে দুর্নীতির আঁতুড়ঘর ভাঙতেই কড়া পদক্ষেপ করা হচ্ছে।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “প্রেসিডেন্সি সংশোধনাগারে মোবাইল ব্যবহার হচ্ছে। আগের সরকারের সাপোর্ট কিংবা ক্যালাসনেস থাকতে পারে। অভিযোগ পাওয়ার পর রাজ্য পুলিশের ডিজিকে জানাই। দেখা যায় অভিযোগ সত্যি। কলকাতা পুলিশের ডিসি সাউথের উপস্থিতিতে এবং ডিজি কারেকশনাল হোমের যৌথ অপারেশনে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা এটা পাবলিকলি আনতে চাইছি এই কারণে যে গোটা রাজ্যের অপরাধীরা জেলের মধ্যে অপরাধী নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। শাসকের (তৃণমূল সরকারের) সহযোগিতায়।”

শুভেন্দু আরও বলেন, “আমাদের মনে হয় এই প্র্যাকটিসটা একদিনের নয়। বছরের পর বছরের। নিচ থেকে উপর পর্যন্ত এত দুর্নীতির আঁতাঁত করে রেখেছে। তা ভাঙতে কিছুটা সময় লাগবে। যারা এই কাজগুলো করছে তাদের সতর্ক করতে চাই এই কাজগুলো আজ থেকে বন্ধ। দমদম থেকে বহরমপুর পর্যন্ত একাধিক সংশোধনাগারে এই কাজ চলছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে আলাদা সেলে সরানো থেকে শুরু করে। শাহজাহান-সহ যেভাবে জেলে বসে নেটওয়ার্ক চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা করা হচ্ছে।” এই ঘটনায় প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার এন কুজুর এবং চিফ কন্ট্রোলার দীপ্ত ঘরাইকে সাসপেন্ড করেছে পুলিশ। আধিকারিকদের উদ্দেশে শুভেন্দুর বার্তা, “আপনার যে কাজ দেওয়া হচ্ছে সে কাজটি করুন। কর্তব্যের গাফিলতি হলে শুধু অপরাধী নয়। অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” কার নামে সিম, মোবাইল কীভাবে এল তা জানতে সিআইডি তদন্তের নির্দেশ দেন শুভেন্দু।

You might also like!