Breaking News
 
Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি

 

West Bengal

1 hour ago

Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Rathin Bose
Rathin Bose

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় অষ্টাদশ বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন শাসকদলের প্রার্থী রথীন্দ্রনাথ বোস। বিরোধীরা প্রার্থী না দেওয়ায় তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, এবার থেকে বিধানসভার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। সরকারের কাজ, বিধায়কদের ভূমিকা ও বিরোধীদের আচরণ যাতে সাধারণ মানুষ সরাসরি দেখতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী।

শুক্রবার বিধানসভায় স্পিকার হিসাবে রথীন্দ্রর নাম প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ বিজেপি বিধায়করা সেই প্রস্তাবকে সমর্থন করেন। বিরোধী দলের তরফে কাউকে প্রার্থী না করায় ধ্বনিভোটে স্পিকার নির্বাচিত হন রথীন্দ্র বোস। প্রোটেম স্পিকার তাপস রায় তাঁকে স্পিকারের আসনে স্বাগত জানান। বিধানসভার ঐতিহ্য মেনে স্পিকার নির্বাচনে প্রার্থী না দেওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধীদের ধন্যবাদও জানান।

তবে এরপরই ছিল আসল চমক। স্পিকারকে স্বাগত ভাষণে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন, “এই ঐতিহাসিক ভবনে বাজেট-সহ গুরুত্বপূর্ণ অধিবেশন লাইভ দেখানোর ব্যবস্থা করা হবে। অতীতের সব তিক্ততা ভুলেই বলছি, এই ভবনে নির্বাচিত বিধায়কদের পারফরম্যান্স যাতে জনগণ দেখতে পান, সেটার ব্যবস্থা করা দরকার। আমরা চাই না বিধানসভায় নির্ধারিত কর্মসূচি অহেতুক ভেস্তে দিক বিরোধীরা। বিধানসভাটা মারামারির জায়গা নয়। আমরা চাই না কোনও অপরাধ ছাড়াই ১১ মাস কোনও বিরোধী নেতাকে হাউসের বাইরে থাকতে হোক। আমরা চাই না কোনও বিরোধী বিধায়ককে রক্তাক্ত অবস্থায় বিধানসভা ছাড়তে হয়।” এ প্রসঙ্গে বলে রাখা দরকার, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীই দীর্ঘদিন সাসপেন্ডেড ছিলেন। আগের বিধানসভায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে রক্তাক্তও হতে হয়েছে। সেই প্রসঙ্গ তুলেই তৃণমূলকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী।একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, “বিজেপি গণতন্ত্রে এবং বাক স্বাধীনতায় বিশ্বাসী। আর হাউস বিলংস টু অপোজিশন। সংখ্যায় অনেক কম হলেও বেশি করে বলার সুযোগ পাবেন বিরোধীরা। শাসক-বিরোধী ৫০-৫০ এও সমীকরণ থেকে সরে আসবে না সরকার।”

You might also like!