Breaking News
 
Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী

 

Game

1 hour ago

France Announces World Cup Squad: বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের

France Announces World Cup Squad
France Announces World Cup Squad

 

প্যারিস, ১৫ মে : বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের দল ঘোষণা করেন ২০১৮ বিশ্বকাপজয়ী ও ২০২২ সালের বিশ্বকাপ রানার্স দলের কোচ দেশম। মাত্র মাস দেড়েক আগে ফ্রান্সের সেরা মিডফিল্ডার কামাভিঙ্গা শেষ ম্যাচ খেলেছিলেন। ইনজুরি ও অনিয়মিত খেলার কারণে এবার বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই মিডফিল্ডারের। এছাড়া দলে জায়গা হয়নি কোলো মুয়ানি ও গোলরক্ষক লুকার শেভালিয়ারও। বাদ পড়েছেন ক্রিস্টোফার এনকুনকু, কিংসলে কোমান ও হুগো একিটিও।

ফ্রান্সের বিশ্বকাপ দল:

গোলকিপার: মাইক ম্যাগনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা

ডিফেন্ডার: লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাখোয়া, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো

মিডফিল্ডার: এন'গোলো কন্তে, মানু কোনে, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি, জায়ার-এমেরি

ফরোয়ার্ড: ম্যাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, ডিজায়ার দুয়ে, জিন-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

You might also like!