
নয়াদিল্লি, ১৩ মে : আগামী ১৫ থেকে ২১ জুন অকল্যান্ডে অনুষ্ঠিতব্য এফআইএইচ হকি উইমেন্স নেশনস কাপের প্রস্তুতি নিতে ভারতীয় মহিলা জাতীয় ফিল্ড হকি দল ২১ মে থেকে ৩ জুন পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করবে। ভারত ২৬ থেকে ৩০ মে পর্যন্ত পার্থ হকি স্টেডিয়ামে চারটি ম্যাচ খেলবে। আর বাকি ম্যাচ দুটি হবে ২৯ ও ৩০ মে। অস্ট্রেলিয়া পর্বের পর, নেশন্স কাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে ভারতীয় দল নিউ জিল্যান্ড সফরে যাবে। প্রধান কোচ শোয়ের্ড মারাইনে বলেছেন, এই ম্যাচগুলো দলকে তাদের অগ্রগতি মূল্যায়ন করতে এবং নেশন্স কাপের আগে নিউজিল্যান্ডের মতো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে।
