Game

1 hour ago

Australia ODI and T20I: বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা

Australia ODI and T20I squads for Pakistan and Bangladesh series announced
Australia ODI and T20I squads for Pakistan and Bangladesh series announced

 

সিডনি, ১১ মে : প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডদের ছাড়াই অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসছে। তিন ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক টি-২০ সিরিজে খেলবে অস্ট্রেলিয়ার দল। সোমবার দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া । আগামী ৯ জুন ঢাকায় শুরু হবে দু'দলের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-২০ সিরিজ ১৭ জুন থেকে, পরের দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ জুন।

ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, আলেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনম্যান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

টি-২০ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনম্যান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।

You might also like!