Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

PM Modi says Operation Sindoor : 'অপারেশন সিঁদুর' সশস্ত্র বাহিনীর সমন্বিত শক্তিকেও তুলে ধরেছিল, প্রধানমন্ত্রী

PM Modi On Op Sindoor Anniversary
PM Modi On Op Sindoor Anniversary

 

নয়াদিল্লি, ৭ মে : ‘অপারেশন সিঁদুর’ অভিযানের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার বদলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই দেখা গেল একে একে প্রোফাইলের ছবি বদলে ফেলেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অন্যান্য মন্ত্রীরা। প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার এক্স মাধ্যমে জানিয়েছেন, "এক বছর আগে, আমাদের সশস্ত্র বাহিনী 'অপারেশন সিঁদুর'-এর সময় অতুলনীয় সাহস, নির্ভুলতা এবং দৃঢ় সংকল্প প্রদর্শন করেছিল। পহেলগামে নিরীহ ভারতীয়দের ওপর হামলা করার দুঃসাহসীদের তাঁরা উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র দেশ আমাদের বাহিনীকে তাঁদের বীরত্বের জন্য স্যালুট জানায়।"

প্রধানমন্ত্রী মোদী আরও জানান, "অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিক্রিয়া এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় এক অটল অঙ্গীকারকে প্রতিফলিত করেছিল। এটি আমাদের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, প্রস্তুতি এবং সমন্বিত শক্তিকেও তুলে ধরেছিল। একই সঙ্গে, এটি আমাদের বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান ঐক্য প্রদর্শন করেছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার জন্য ভারতের প্রচেষ্টা আমাদের জাতীয় নিরাপত্তায় যে শক্তি এনেছে, তা তুলে ধরেছে। আজ, এক বছর পরেও, সন্ত্রাসবাদকে পরাজিত করতে এবং এর সহায়ক পরিবেশকে ধ্বংস করার সংকল্পে আমরা আগের মতোই অটল রয়েছি।"

You might also like!