Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Country

5 months ago

Chhapra Accident: বিহারের ছাপরায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত ৪

Chhapra Accident
Chhapra Accident

 

ছাপরা, ৬ মে : বিহারের ছাপরা শহর লাগোয়া ডক্টর পিএন সিং ডিগ্রি কলেজের কাছে বুধবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। অর্কেস্ট্রা পার্টির দুই মহিলা সদস্য-সহ চার জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ছয় জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাপরার ছোটা ব্রহ্মপুরে বিয়ের অনুষ্ঠানে গানবাজনা করে অর্কেস্ট্রা পার্টির লোকজন পিকআপ ভ্যানে চেপে উত্তর প্রদেশের বালিয়া জেলায় ফিরছিলেন। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভ্যানের চালক কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরে গাড়িটি রাস্তায় উল্টে যায়। সেই সময়ে পিছন থেকে একটি ট্রাক ভ্যানকে খুব জোরে ধাক্কা মারে। খবর পেয়ে ভগবান বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্কেস্ট্রা পার্টির লোকজনকে উদ্ধার করে ছাপরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা চার জনকে মৃত ঘোষণা করেন। আহতদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে।

You might also like!