West Bengal

1 hour ago

Santu Pan: "যারা এলাকায় সন্ত্রাস করছে তারা বিজেপির কেউ নয়"-তারকেশ্বরের বিধায়ক সন্তু পান

Tarakeswar MLA Santu Pan
Tarakeswar MLA Santu Pan

 

তারকেশ্বর , ৫ মে  : বিজেপির জয় ঘোষণার পর তারকেশ্বরে উত্তেজনা, হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হুগলির তারকেশ্বর এলাকায় বিজেপির জয় ঘোষণার পরেই সোমবার রাতে কিছু দুষ্কৃতী অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপ করেন সদ্য জয়ী বিধায়ক সন্তু পান। তিনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্পষ্ট বার্তা দেন—যারা এই ধরনের সন্ত্রাসমূলক কাজে যুক্ত, তারা বিজেপির অংশ নয়। বিধায়ক আরও বলেন, তারকেশ্বর বাবা বাবা তারকনাথ-এর পবিত্র ধাম, এখানে কোনও রকম অশান্তি বা গন্ডগোল বরদাস্ত করা হবে না। তিনি কঠোর ভাষায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। পাশাপাশি প্রশাসনের কাছেও তিনি আবেদন জানান, যাতে দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। তাঁর এই পদক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনও অশান্তি না ছড়ায়।

You might also like!