kolkata

1 hour ago

BJP : সরকার গঠনের আগে প্রস্তুতি, মহাকরণে মুখ্যমন্ত্রী-মন্ত্রীদের আসন নিয়ে PWD-র বিশেষ পরিকল্পনা

মহাকরণ নিয়ে PWD-র
মহাকরণ নিয়ে PWD-র

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলায় গেরুয়া ইতিহাস—প্রথমবার ক্ষমতায় বিজেপি! কিন্তু সবচেয়ে বড় রহস্য এখনও অমীমাংসিত—কে হচ্ছেন মুখ্যমন্ত্রী? জল্পনার কেন্দ্রে উঠে আসছে একাধিক নাম। জোড়া কেন্দ্রে জয়ের পর স্বাভাবিকভাবেই আলোচনায় শুভেন্দু অধিকারী। আবার সংগঠনের হাল ধরেছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য—তাঁর নামও ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তবে বিজেপির চমক দেওয়ার ইতিহাস নতুন নয়—অনেক সময়ই একেবারে অচেনা মুখকে সামনে এনে সকলকে অবাক করেছে গেরুয়া শিবির। ফলে শেষ পর্যন্ত কার মাথায় উঠবে মুকুট, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। একইসঙ্গে প্রশাসনিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত—মহাকরণই হতে চলেছে নতুন সরকারের কর্মকেন্দ্র। সব মিলিয়ে বাংলা এখন তাকিয়ে নতুন অধ্যায়ের দিকে।

জানা গিয়েছে, মহাকরণ নিয়ে PWD-র বিশেষ পরিকল্পনা। 'বর্তমানে মহাকরণের কোন জায়গা থেকে সরকার চালানো যায়? কোন জায়গায় বসতে পারেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীরা? তা নিয়ে একটি বিকল্প পরিকল্পনা তৈরি করেছে PWD, খবর সূত্রের। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্তারা মহাকরণ পরিদর্শন করেছেন।বিজেপির বিপুল জয়ের পরদিন ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্তারা মহাকরণে যেতে পারেন আজও। নিরাপত্তার জন্য পুলিশ বন্দোবস্ত কী হবে তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে খুব তাড়াতাড়ি, খবর সূত্রের। এদিকে, ফাইল লোপাটের আশঙ্কা, কড়া নির্দেশ মুখ্যসচিবের। 'অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে। যেন কেউ কোনও ফাইল যেন না পোড়াতে পারে। যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে', সমস্ত সরকারি অফিস নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের। বিভাগীয় প্রধান, সচিবদের ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে নির্দেশ। 

বিজেপি জিততেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী। 'ফাইল নিয়ে ঢোকা-বেরোনো আটকাতে কড়া নজর। নবান্ন-সহ সব সরকারি অফিসে কেন্দ্রীয় বাহিনী', কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নবান্নে কড়া নজরদারিতে পুলিশ। ফাইল নিয়ে যাতে কেউ না বেরোতে পারে, দেখতে নির্দেশ। সরকারি কর্মীদের ঢোকা-বেরোনোয় কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর। সরকার বদলের আভাস পেতেই সক্রিয় কেন্দ্রীয় বাহিনী-পুলিশ। তল্লাশির পরেই নবান্নের কর্মীদের ছাড় কেন্দ্রীয় বাহিনী-পুলিশের।  


You might also like!