
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পানিহাটিতে ভোট দিলেন অভয়ার বাবা-মা। বুধবার সকালে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন অভয়ার বাবা শেখররঞ্জন দেবনাথ ও মা রত্না দেবনাথ। রত্না দেবী এবারের ভোটে পানিহাটি আসনের বিজেপি প্রার্থী। রত্না দেবনাথ দাবি করে বলেন, "আমরাই জিতব, আমরা ন্যায়বিচার পাব। মানুষ আমাদের ভোট দেবে।" তিনি আরও বলেন, "আমার মনে হচ্ছে ইভিএমের প্রেস বাটনে কোনও সমস্যা আছে। এটি চাপতে সময় লাগছে, যেসব ভোটার আগে এসে ভোট দিয়েছেন, আমি তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং সকল ভোটারকে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য আবেদন করছি। আমার বিশ্বাস, আমি ন্যায়বিচার পাব।"
অভয়ার বাবা শেখরঞ্জন দেবনাথ এদিন সকালে ভোট দিতে যাওয়ার সময় কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, "এটা খুবই দুঃখের যে, আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার পেতে এই পথ অবলম্বন করতে হচ্ছে। কিন্তু আমরা জিতব এবং আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার আদায় করব। আমরা জনগণের পাশে আছি।"
