West Bengal

1 hour ago

Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, গরম থেকে মিলবে স্বস্তি

Storms and Rain in South Bengal
Storms and Rain in South Bengal

 

কলকাতা, ২৭ এপ্রিল : দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তীব্র দাবদাহের মধ্যে এই বার্তা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে। তাই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। সোমবার সকাল থেকেই বদলে গিয়েছে আবহাওয়া। মেঘলা আকাশে গরমের দাপট কমেছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

You might also like!