Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

5 months ago

Kids & Summer Hydration: তীব্র গরমে শিশুর জল খাওয়ার অনীহা? বকাঝকা নয়, সহজ কৌশলেই বাড়ান অভ্যাস

kids Summer Hydration
kids Summer Hydration

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দিনে দিনে বাড়ছে তাপমাত্রা। বাইরে বেরোলে প্রখর রোদ আর অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা। তবুও দৈনন্দিন জীবনের তাগিদে, বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের ক্ষেত্রে, বাইরে যাওয়া এড়ানো যাচ্ছে না। অনেক স্কুলেই এখনও গ্রীষ্মের ছুটি শুরু হয়নি, ফলে বাধ্য হয়েই খুদেদের রোদে বেরোতে হচ্ছে। এর ফলেই ক্লান্তি, ঘাম আর  জলশূন্যতার ঝুঁকি বাড়ছে।

তবে সমস্যার জায়গা অন্যত্র। এত কিছুর পরও অনেক শিশু জল খেতে চায় না। বাবা-মা বারবার মনে করিয়ে দিলেও তারা এড়িয়ে যায় বা বিরক্তি প্রকাশ করে। এই পরিস্থিতি এখন বহু পরিবারের কাছে খুবই পরিচিত। কিন্তু শুধুই বকাঝকা করে সমাধান সম্ভব নয়, বরং প্রয়োজন একটু কৌশল। জেনে নিন খুদেকে জল খেতে উৎসাহী করে তোলার সহজ কৌশল। 

* জল না খাওয়ার জন্য কখনও খুদেকে বকাঝকা করবেন না। পরিবর্তে তাকে বুঝিয়ে বলুন পরিমাণমতো জল না খেলে ঠিক কী কী সমস্যা হতে পারে। তাকে বলুন, কম জল খেলে প্রস্রাবের সময় কষ্ট হতে পারে, মুখ শুকিয়ে যাবে, পায়ের পেশিতে টান ধরে কষ্ট পেতে পারে। এই সমস্যাগুলির কথা শুনলে দেখবেন সে ভয় পাচ্ছে। আর নিজেই হয়তো পরিমাণমতো জল খেতে শুরু করছে।

* সুকৌশলে খেলার ছলে খুদেকে জল খাওয়ানোর চেষ্টা করুন। প্রয়োজনে রকমারি সিপার কিনতে পারেন। কিংবা ধরুন জলের সঙ্গে সামান্য কিছু মিশিয়ে দিতে পারেন। যাতে স্বাদ বাড়বে। আবার কোনও গল্প বলে জল খাওয়াতে পারেন। না হলে বিকল্প পথে ডাবের জল, ফলের রস কিংবা স্যুপ খাওয়ান।

* আপনার খুদে কম জল খেলে ফল ও সবজির ক্ষেত্রে বিশেষ নজর দিন। খাদ্যতালিকায় অবশ্যই রাখুন লাউ। এছাড়া মুসাম্বি, শসা, আনারস, তরমুজের মতো ফলও রাখুন। তাতে জলের ঘাটতি মিটবে।

* খুদের জল খাওয়ার জন্য আলাদা বোতল ও গ্লাস বরাদ্দ করুন। সময় ও জলের পরিমাণ মেপে নিন। বলুন, এই সময়ের মধ্যে শেষ করতে হবে। তবে বেশি জল খাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করবেন না। খেয়ে ফেললে প্রশংসা করুন। তাতেই দেখবেন খুদের জল খাওয়ার অভ্যাস তৈরি হবে।

* ছোটরা বড়দের দেখেই শেখে। তাই ওর পাশেই রাখুন আপনার জলের বোতল। তার মতো সময় মেপে জল খান। আপনাকে দেখে দেখবেন তার জল খাওয়ার অভ্যাস তৈরি হবে।

অতিরিক্ত গরমে শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত জলপান অত্যন্ত জরুরি, বিশেষ করে শিশুদের জন্য। তাই রাগ বা চাপ নয়, বরং ভালোবাসা আর বুদ্ধিমত্তার সঙ্গে অভ্যাস গড়ে তুললেই মিলবে সমাধান। 

You might also like!