Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

5 months ago

Summer Comfort Food Idea: গরমে ভারী খাবারে অনীহা? স্বাদ ও স্বস্তিতে ভরসা রাখুন দই বেগুনে

Dahi Baingan Recipe
Dahi Baingan Recipe

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে খাবারের পছন্দেও বদল আসছে। ভারী, মশলাদার বা তেলযুক্ত খাবারের দিকে আর মন টানছে না অনেকেরই। পোলাও-মাংসের মতো সমৃদ্ধ পদ দেখলেই যেন অরুচি লাগছে। এই সময় শরীর চায় হালকা, ঠান্ডা ও সহজপাচ্য খাবার। তবে বাঙালির রসনাবিলাসও তো সহজে থামে না! তাই স্বাদ বজায় রেখেই গরমে আরাম দিতে পারে এমন একটি উপযুক্ত পদ হল ‘দই বেগুন’।

এই পদ একদিকে যেমন হালকা, তেমনই পুষ্টিকর ও সুস্বাদু। দইয়ের শীতল প্রভাব গরমে শরীরকে স্বস্তি দেয়, আর বেগুনের নরম টেক্সচার ও মশলার হালকা ছোঁয়া এনে দেয় অনন্য স্বাদ। ফলে লাঞ্চ বা ডিনার—দুই সময়েই এটি হতে পারে আদর্শ সংযোজন।

∆ কীভাবে বানাবেন দই বেগুন?

* উপকরণ: ৬টা বেগুন গোল গোল করে কাটা, ১ চা চামচ আদা বাটা, ২টো শুকনো লঙ্কা, ১/২ কাপ দই, কাজুবাটা, এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ গোটা কালো জিরে, ১ চামচ পাঁচফোড়ন, ১ চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি, আধ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চিমটে হিং, ১/২ চামচ হলুদ আর ৪ টেবিল চামচ সর্ষে তেল।

* পদ্ধতি: প্রথমে বেগুন কেটে নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কা এবং অল্প চিনি মাখিয়ে পাঁচ-দশ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার একটি পাত্রে টক দই ফেটিয়ে নিন। টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন হলুদ, ধনে গুঁড়ো এবং স্বাদমতো নুন ও চিনি। এই কাজগুলো সেরে নিলে আপনার রান্না দ্রুত হয়ে যাবে।

কড়াইতে দু’চামচ সর্ষের তেল গরম করুন। এবার এতে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো ভাল করে ভেজে নিন। বেগুন ভেজে নিয়ে সেগুলো আলাদা পাত্রে তুলে রাখুন। এবার ওই কড়াইতে আরও দু’চামচ সর্ষের তেল গরম করুন। এবার এতে পাঁচফোড়ন, অল্প হিং, একটি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর একে একে আদা বাটা, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। মশলাটা ভাল করে ভেজে নিন। এরপর এতে ফেটানো দইটা দিয়ে ভাল করে কষে নিন। শেষে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দিন। ১০ মিনিট পর ঢাকনা সরিয়ে একবার নেড়ে দিন। উপর দিয়ে কাঁচা লঙ্কা চিরে করে দিয়ে দিন। ভাতের সঙ্গে পরিবেশন করুন দই বেগুন। 

You might also like!