
কলকাতা, ২৫ এপ্রিল : দ্বিতীয় দফার নির্বাচনের আগে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ব্যাপক রদবদল করা হয়েছে। ডায়মন্ড হারবার থানার আইসি, ফলতার আইসিকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে উস্তি থানার ওসিও। পক্ষপাতদুষ্টতার অভিযোগে সাসপেন্ড অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি-কেও সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন।
পক্ষপাতদুষ্ট আচরণ ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতার জন্য নির্বাচন কমিশন পাঁচজন আধিকারিককে করেছে এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাসপেন্ড হওয়া আধিকারিকরা হলেন: সন্দীপ গরাই, অতিরিক্ত এসপি, ডায়মন্ড হারবার; সজল মণ্ডল, এসডিপিও, ডায়মন্ড হারবার; মৌসুম চক্রবর্তী, ইন্সপেক্টর ইনচার্জ, ডায়মন্ড হারবার থানা; অজয় বাগ, ইন্সপেক্টর ইনচার্জ, ফলতা থানা; এবং শুভেচ্ছা বাগ, অফিসার ইনচার্জ, উস্তি থানা।
