West Bengal

1 hour ago

Bengal Forecast Today: ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বজায় থাকবে গরমের অস্বস্তি

South Bengal Storm Rain Forecast
South Bengal Storm Rain Forecast

 

কলকাতা, ২৫ এপ্রিল : হাঁসফাঁস গরমের মধ্যে অবশেষে স্বস্তির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে, হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। তবে গরমের অস্বস্তি জারি থাকবে। কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। রবিবার এবং সোমবার ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার। বুধবার পর্যন্ত তা চলবে। বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে শহরে। তার ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে। কিন্তু গরমের অস্বস্তি থাকবে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায়। রবিবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায় ঝড়-বৃষ্টি হতে পারে। সোমবার দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়়া, উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়়ের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে বাকি জেলাতেও। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়বৃষ্টি হতে পারে।

You might also like!