Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

Entertainment

5 months ago

Tollywood Buzz: পয়লা বৈশাখেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র শুটিং শুরু, নতুন চমকের ইঙ্গিত নন্দিতা-শিবপ্রসাদের

Shooting Begins for ‘Bahurupi: The Golden Daku’
Shooting Begins for ‘Bahurupi: The Golden Daku’

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নতুন বাংলা বছর ১৪৩৩-এর শুভক্ষণেই বড় ঘোষণা। পয়লা বৈশাখের সকালে আনুষ্ঠানিকভাবে শুটিং শুরু হল  ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র। পূর্ব কলকাতার বানতলায় ‘অ্যাকশন’ মোডে নতুন অভিযানের সূচনা করলেন পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ২০২৪ সালের পুজোয় মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপী’ বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পর থেকেই সিক্যুয়েল নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল ছিল তুঙ্গে। সেই প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়ে এবার আরও বড় পরিসরে ফিরছে ‘বহুরূপী’ ফ্র্যাঞ্চাইজি। নতুন ছবিতে অন্যতম বড় চমক যিশু সেনগুপ্ত। আগের ছবিতে আবির চট্টোপাধ্যায়-এর জায়গায় এবার তাঁর বিপরীতে দেখা যাবে যিশুকে। ফলে ‘বিক্রম’-এর সঙ্গে নতুন দ্বৈরথে গল্প যে আরও জমজমাট হবে, তা বলাই বাহুল্য।

শুটিংয়ের প্রথম দিনেই সেটে উপস্থিত ছিলেন কৌশানী মুখোপাধ্যায় এবং প্রদীপ ভট্টাচার্য। উল্লেখ্য, এই ছবিতে সোহিনী সরকারও রয়েছেন। এই প্রথমবার উইন্ডোজ-এর ঘরে কাজ করছেন অভিনেত্রী। তবে সোহিনী সরকার কয়েক দিনের মধ্যেই শুটিংয়ে যোগ দেবেন বলে জানা গিয়েছে। নতুন বছরের সকালে এই বিশেষ সূচনায় শুভেচ্ছা জানিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর বার্তায় উঠে এসেছে নতুন গল্পের জন্য আন্তরিক শুভকামনা। পাল্টা শুভেচ্ছা জানিয়ে শিবপ্রসাদ বলেন, বড়দের আশীর্বাদ নিয়েই শুরু হল এই নতুন যাত্রা। 


‘বহুরূপী’তে শিবপ্রসাদ-কৌশানি

একরাশ উচ্ছ্বাস নিয়ে পর্দার ‘ঝিমলি’ জানালেন, “বহুরূপীর সিক্যুয়েল নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। এটা একেবারে নতুন এক অধ্যায়।” উইন্ডোজ প্রোডাকশনের এই নতুন ছবিতে আগের মতোই থাকবে বিনোদনের রঙিন মিশেল—অ্যাকশন, হাস্যরস এবং সঙ্গীত।এবারও ননীচোরা দাস বাউল, বনি চক্রবর্তী, অনুপম রায়, অর্ণব দত্ত এবং শিলাজিৎ মজুমদারের মতো বিভিন্ন শিল্পীর সমাহারে একগুচ্ছ প্রাণবন্ত গান উপহার পাওয়া যাবে বলে জানা গেল। সব মিলিয়ে, পয়লা বৈশাখেই শুরু হওয়া ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ এখন থেকেই পুজোর বক্স অফিসে বড়সড় চমকের ইঙ্গিত দিচ্ছে।


You might also like!