Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Technology

5 months ago

WhatsApp Smart Recharge: হোয়াটসঅ্যাপেই মোবাইল রিচার্জ! ভারতে আসছে নতুন সুবিধা

WhatsApp Mobile Recharge Feature
WhatsApp Mobile Recharge Feature

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ইউজারদের আরও বেশি সুবিধা দিতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। খুব শ্রীঘ্রই ভারতে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ থেকেই সরাসরি প্রিপেড মোবাইল নম্বর রিচার্জ করা যাবে। অর্থাৎ আলাদা করে অন্য কোনও অ্যাপ বা পেমেন্ট প্ল্যাটফর্মে যাওয়ার প্রয়োজন হবে না। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবার জন্য হোয়াটসঅ্যাপ হাত মিলিয়েছে PayU-র সঙ্গে। ফলে ইউজাররা অ্যাপের মধ্যেই বিভিন্ন মোবাইল অপারেটরের প্ল্যান দেখে পছন্দমতো রিচার্জ করতে পারবেন। ইতিমধ্যেই ভোডাফোন আইডিয়া, রিলায়েন্স জিও, এয়ারটেলের মতো সংস্থাগুলি এই ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে।

এই নতুন ফিচার ব্যবহার করাও খুব সহজ। হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে থাকা ‘₹’ আইকনে ট্যাপ করলে পেমেন্ট সেকশন খুলে যাবে। সেখান থেকেই ‘রিচার্জ’ অপশন বেছে নিয়ে নিজের বা অন্য কারও মোবাইল নম্বর লিখতে হবে। এরপর অপারেটর নির্বাচন করে পছন্দের প্ল্যান বেছে নিয়ে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। পেমেন্টের জন্য শুধু ইউপিআই পিন দিলেই কাজ শেষ। 

রিচার্জ সফল হলে হোয়াটসঅ্যাপ থেকেই কনফার্মেশন জানানো হবে এবং সেই লেনদেন পেমেন্ট হিস্ট্রিতেও সংরক্ষিত থাকবে। সব মিলিয়ে এই নতুন ফিচার ইউজারদের জন্য মোবাইল রিচার্জকে আরও সহজ ও দ্রুত করে তুলবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, দৈনন্দিন ব্যবহারে হোয়াটসঅ্যাপের গুরুত্বও আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 


You might also like!